নোয়াখালীতে হান্নান মাসউদের গাড়িবহরে হামলা
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের ১০ জন আহত হন। ভাংচুর করা হয় ১০টি মোটরসাইকেল।
