অস্ট্রেলিয়ায় কী করতে চায় ট্রাম্প অরগানাইজেশন?
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিখ্যাত গোল্ড কোস্ট। এই সমুদ্র সৈকতেই মাথা তুলে দাঁড়াতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি বিশালাকার স্কাইস্ক্র্যাপার। ট্রাম্প অর্গানাইজেশনের দাবি অনুযায়ী, এটি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার উচ্চতম ভবন।
