যুক্তরাষ্ট্র নির্ভরতা কেন কমাতে চায় কানাডা?
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই আর আগের মতো নেই যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্ক। অভিবাসন ও মাদক ইস্যুতে কানাডাকে দোষারোপ করতেও দেখা গেছে ট্রাম্পকে। এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবেও তুচ্ছতাচ্ছিল্য করতে ছাড়েননি তিনি। শুধু তাই নয়; কানাডার ওপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্কের বোঝাও চাপিয়েছিলেন ট্রাম্প। তবে আশার কথা, ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। নতুন করে ১৫ শতাংশ নির্ধারিত হয়েছে শুল্কের হার। তবে যুক্তরাষ্ট্র নির্ভর কানাডার বাণিজ্যে সেটাও এক বড় সমস্যা। এই বাস্তবতা বুঝতে পেরে যুক্তরাষ্ট্র নির্ভরতা কমাতে চাইছে কানাডা।
