যুদ্ধের মধ্যে দীর্ঘ সময় পার করেছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী
সত্য-মিথ্যার যুদ্ধের মধ্য দিয়ে দীর্ঘ সময় পার করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকে তিনি এই পর্যায়ে এসেছেন। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রবন্ধ সংকলন 'অবিসংবাদিত তারেক রহমান' বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি আরও বলেন, আগামীতেও তারেক রহমানকে সংগ্রামের মধ্যে পথ চলতে হবে।
