পুলিশের নতুন আইজিপি নিয়োগ
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকির। ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
