কী আপসে জামিন পেলেন সংগীতশিল্পী নোবেল?
বিয়ের আশ্বাসে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ২৪ ফেব্রুয়ারি বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত তাকে জামিন দেন।
