সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যান্ডেলসনকে গ্রেপ্তারের পর জামিন
যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের পর থেকেই যুক্তরাজ্যে ব্যাপক বিতর্কের মুখে ছিলেন তিনি।
