পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন: বিবিসিকে জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাকে থামাতে হলে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা ছাড়া কোনো বিকল্প নেই। সম্প্রতি কিয়েভে বিবিসির সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
