চার বছরের যুদ্ধ রাশিয়াকে কীভাবে বদলে দিয়েছে?
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পূর্ণ হয়েছে। যদিও রাশিয়ার সরকারি ভাষায় একে 'বিশেষ সামরিক অভিযান' বলা হয়েছিল, কিন্তু ইতোমধ্যেই তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের সময়কালকেও ছাড়িয়ে গেছে। এই চার বছরে দেশ ছেড়েছে লাখ লাখ ইউক্রেনীয়, আর যারা রয়ে গেছে তারা রুশ হামলায় দিন কাটাচ্ছে বিদ্যুৎহীন ও বিপর্যস্ত অবস্থায়। কিন্তু এই চার বছরে খোদ রাশিয়ার ভেতরে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়েছে?
