মুসলিমদের বিরুদ্ধে জোট গঠনের ইঙ্গিত নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, ভারত, ইসরায়েল ও কিছু দেশ মিলে মধ্যপ্রাচ্যে একটি নতুন জোট গঠন করবে, যা উগ্র শিয়া ও সুন্নি শক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করবে।ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একমত প্রকাশ করেছেন এবং দুই দেশের মধ্যে হাই-টেক, এআই ও কোয়ান্টাম প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাবনা আছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জটিল হওয়ায়, নেতানিয়াহু ভারতের সঙ্গে জোট গঠনের মাধ্যমে শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছেন।
