রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় ইরানের সঙ্গে কি যুদ্ধে জড়াবেন ট্রাম্প?
ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? তেহরানকে নিয়ন্ত্রণ করা? নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা? ফিন্যান্সিয়াল টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদন এখন পুরো বিশ্বরাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে বলা হচ্ছে, ট্রাম্পের লড়াইটা এখন আর কৌশলগত নয়; বরং এটি তার টিকে থাকার লড়াই।
