আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পর কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে জনগণকে স্বস্তি দেওয়া সরকারের প্রধান অগ্রাধিকার। পুলিশকে জনগণের বন্ধু বানাতে পুলিশে সংস্কার করবে সরকার। একইসঙ্গে তাদের মনোবল বাড়াতেও কাজ করবে। ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আইনশৃংখলাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
