ইসলামের নামে ব্যবসা করলে ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী
ইসলামের নাম নিয়ে যারা ধর্মব্যবসা করে তাদের ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ২৩ ফেব্রুয়ারী বায়তুল মোকাররমে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসন কথা বলেন তিনি। আরও বলেন, আমাদের আজকের এই স্বাধীনতা আল্লাহর নেয়ামত। পাশাপাশি তারেক রহমানের দেশের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তিনি। তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানকে সৃষ্টিকর্তা হেফাজত করলে দেশ হেফাজত হবে।
