পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন-ভারতসহ চার রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেছেন তারা। এদিকে ভারত ও চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ২২ ফেব্রুয়ারি তাকে এই দুই দেশে সফরের আমন্ত্রণ জানানো হয়।
