কানাডার সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্রের অনীহা কেন?
অতিরিক্ত শুল্কের ভয় দেখিয়ে বিশ্ব নেতাদের একরকম তটস্থ করে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই শুল্কারোপের ক্ষমতা এবার বাতিল করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। এতেই বিশ্বজুড়ে বইছে স্বস্তির সুবাতাস। কিন্তু খুব একটা খুশি হতে পারছে না প্রতিবেশী রাষ্ট্র কানাডা।
