অর্থমন্ত্রীর কাছে কী সুপারিশ করলেন সদ্য বিদায়ী অর্থ উপদেষ্টা?
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। দায়িত্ব হস্তান্তরের আগমুহূর্তে নতুন অর্থমন্ত্রীর জন্য উত্তরাধিকারী নোট রেখে গেলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আর্থিক খাত সংস্কারে বেশ কিছু সুপারিশ করলেন তিনি। টিবিএস এক্সপ্লেনারে জানার চেষ্টা করবো, উত্তরাধিকারী নোটে কী লিখেছেন ড. সালেহউদ্দিন আহমেদ?
