গ্রিনল্যান্ডে হসপিটাল বোট পাঠানোর ঘোষণা ট্রাম্পের
গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ঘোষণা দিয়েছেন গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল বা হসপিটাল বোট পাঠানোর। এই বিষয়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে মিলে কাজ করছেন বলেও জানান তিনি। ট্রাম্পের ভাষ্যমতে, গ্রিনল্যান্ডে হসপিটাল বোট পাঠানোর উদ্দেশ্য হলো সেখানে অসুস্থ মানুষদের চিকিৎসা নিশ্চিত করা।
