মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারবে তেহরান?
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে বিশাল সমরাস্ত্রের বহর। একে দেখা হচ্ছে, ২০০৩ সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি হিসেবে। হোয়াইট হাউস বারবার জানাচ্ছে, ট্রাম্পের একটি ইশারার ওপরই নির্ভর করছে ইরানে সম্ভাব্য হামলার ভবিষ্যৎ।
