শহীদ মিনার থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা আটক
গাইবান্ধায় মিছিল নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকালে পৌরপার্ক থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং জেলার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন চোকাদ্দার।
