রক্তে রাঙানো একুশে; ভাষার জন্য ভালোবাসা
২১শে ফেব্রুয়ারি- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার। সেই ত্যাগের স্মরণে আজও ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে শহীদ মিনারে।
