সুপ্রিম কোর্টের রায়ের পরই ট্রাম্পের ১০% নতুন শুল্ক আরোপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। সুপ্রিম কোর্ট তার পূর্বের বাণিজ্য নীতি বাতিল করার পরপরই বিকল্প পদক্ষেপ হিসেবে তিনি এই নতুন শুল্কের ঘোষণা দিলেন। আদালতের ওই রায়কে ট্রাম্প "ভয়ংকর" হিসেবে আখ্যায়িত করেছেন এবং "বোকা" বলে তীব্র সমালোচনা করেছেন তার নীতি বাতিল করা বিচারকদের।
