শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি
যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় নত হয়েছে পুরো জাতি। সকাল থেকেও ঢল নামে মানুষের, ফুলে ফুলে ভরে ওঠে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।
