ইরানে সামরিক অভিযান নিয়ে কী বললেন ট্রাম্প?
ইরানের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কি, নাকি নেওয়া হবে সামরিক পদক্ষেপ… আগামী ১০ দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে নবগঠিত 'বোর্ড অব পিস'-এর উদ্বোধনী সভায় এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমাদের একটি অর্থবহ চুক্তিতে আসতে হবে। অন্যথায় ভয়াবহ কিছু ঘটবে।'
