সামরিক আইন জারি করেই কি ফেঁসে গেলেন ইউন সুক?
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। একই মামলায় তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকে ৩০ বছর, সাবেক গোয়েন্দা প্রধান রোহ সাং-উনকে ১৮ বছর এবং সাবেক পুলিশ প্রধান চো জি-হোকে দেওয়া হয়েছে ১২ বছরের কারাদণ্ড। কিন্তু কেন তাদের এই সাজা? গুরুতর অপরাধ নাকি প্রতিপক্ষকে দমন? এসব প্রশ্ন বড় হয়ে উঠছে, কেননা আসামি পক্ষের আইনজীবীর দাবি, রায় স্ক্রিপ্টেড বা পূর্ব-লিখিত।
