চট্টগ্রামের সাংস্কৃতিক অতীতের জীবন্ত প্রতিচ্ছবি
চট্টগ্রামের চন্দনপুরায় ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরনো ভবন নাচঘর। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরাতন এই কাঠামোর গায়ে জমেছে ধুলো, উঠে গেছে প্লাস্টার, ঝরে পড়েছে পলেস্তারা তবু এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে মাথা উচু করে।
