কিশোরদের সোশ্যাল মিডিয়া আসক্তির দায়ে কি ফেঁসে যাবেন জাকারবার্গ?
সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে শিশু ও কিশোরদের বাঁচাতে যখন এর ব্যবহার সীমিত করার উদ্যোগ নিচ্ছে বহু দেশ। তখন ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এর মালিকানা প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অভিযোগ- ইচ্ছাকৃতভাবে কিশোর-কিশোরীদের টার্গেট করছে মেটা। এই অভিযোগেই এবার মেটার প্রধান মার্ক জাকারবার্গকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক মামলায় প্রথমবারের মতো জুরি বোর্ডের সামনে সাক্ষ্য দিতে হাজির হন জাকারবার্গ। যেখানে মেটার পক্ষেই সাফাই গেয়েছেন তিনি।
