তারেক রহমানকে চিঠি: প্রতিরক্ষা-বাণিজ্যসহ যেসব বিষয়ে আগ্রহ ট্রাম্পের
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার একদিন পর, অভিনন্দন বার্তা নিয়ে হাজির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচিত হওয়ার পরপরই শুভেচ্ছা এসেছে মার্কিন মুল্লুক থেকে। ভোটের দুদিন পর ১৪ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
