যে দল ক্ষমতায় থাকে সে দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে: সড়ক পরিবহন মন্ত্রী
সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে, সেটা চাঁদা নয়। বরং টাকা দিতে বাধ্য করা হলে, সেটা চাঁদা। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সড়ক ও সেতু বিভাগে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী শেখ রবিউল আলম।
