বিশ্বের নজর কেড়েছে চীনের ড্যান্সিং রোবট
'ব্রুকিংস ইনস্টিটিউশন'-এর প্রযুক্তি বিশেষজ্ঞ কাইল চ্যান বলেন, নিজেদের প্রযুক্তির শক্তি বিশ্বজুড়ে এবং দেশের মানুষের কাছে চমক হিসেবে তুলে ধরার জন্যই এই ধরনের প্রদর্শনী করেছে চীন সরকার। এআই মডেল বা কারখানার যন্ত্রপাতির মতো বিভিন্ন বিষয় সাধারণ মানুষের চোখে পড়ে না। তবে মানুষের মতো দেখতে এসব রোবট চীনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক দৃশ্যমান উদাহরণ; যা সাধারণ মানুষ তাদের ফোন বা টেলিভিশনে সহজেই দেখতে পান।"
