শনিবারের মধ্যেই কী ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?
দফায় দফায় আলোচনার পরও এখন পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান-যুক্তরাষ্ট্র। সংঘাত এড়াতে ইরানকে ইউরেনিয়ামের মজুদ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মিলিশিয়া গোষ্ঠীদের সমর্থন বন্ধ করার শর্ত দিয়েছে ওয়াশিংটন। যা মেনে না নিলে সামরিক হামলা অনিবার্য বলেও হুমকি দিয়েছে হোয়াইট হাউস। আগামী শনিবারের মধ্যেই ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে পেন্টাগন। এ অবস্থায় কোন পথে যাবে আয়াতুল্লাহ আলী খামেনির প্রশাসন। মার্কিন শর্ত মেনে নেবে? নাকি যুদ্ধে জড়াবে?
