তারেক রহমানের মন্ত্রিসভায় চমক কী?
দীর্ঘ দুই দশক পর দেশে আবার এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। ২০২৪-এর গণ-অভ্যুত্থান এবং দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনের পর, নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। অভিজ্ঞ রাজনীতিবিদ থেকে শুরু করে গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ-সব মিলিয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার। কিন্তু কেমন হলো এই মন্ত্রিসভা? যোগ্যতার প্রতিফলন কতটুকু, আর মিত্রদের তুষ্ট করার রাজনীতিই বা কতখানি? আজকের এই পর্বে আমরা আলোচনা করব তারেক রহমানের নতুন মন্ত্রিসভা এবং এর সামনের চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ।
