নরেন্দ্র মোদির আমন্ত্রণ কি গ্রহণ করবেন তারেক রহমান?
তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও তিনি বাংলায় লিখেছিলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। এবার নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন প্রতিবেশী দেশটির সরকারপ্রধান।
