ইরান কি ১৯৭৯ সালের পুনরাবৃত্তির পথে?
ইরানের রাজপথ কি আবারও কোনো বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে? ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬-এর জানুয়ারি-মাশহাদ থেকে আবাদান, ইরানের শহরগুলোতে আছড়ে পড়ছে ক্ষোভের ঢেউ। অনেকে বলছেন, দৃশ্যগুলো প্রায় ৫০ বছর আগের সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে, যখন শাহ শাসনের ভিত কেঁপে উঠেছিল।
