টাকার মতো ব্যাংকে ঘুম জমিয়ে রাখা যায়?
আচ্ছা কেমন হতো- যদি ব্যাংকে টাকা জমিয়ে রাখার মতো ঘুম জমিয়ে রাখা যেত। পরে নিজের সুবিধা মতো সময়ে সেই ঘুমের ব্যবহার করা যেত। চলুন বিষয়টি আরও পরিষ্কার করা যাক- ধরুন- সামনে আপনার খুব ব্যস্ত সময় আসছে। তখন হয়তো ঠিকমতো ঘুমানোর সময়ও পাবেন না। সেই ভবিষ্যতের কথা ভেবে যদি আপনি আগেভাগেই ঘুমিয়ে নিতে পারতেন- তাহলে নিশ্চয় মন্দ হতো না। আর এই আগেভাগে ঘুমিয়ে রাখার প্রক্রিয়াকে বলা হচ্ছে স্লিপ ব্যাংকিং বা ঘুম জমিয়ে রাখা। চলুন জেনে আসা যাক কীভাবে কাজ করে এই স্লিপ ব্যাংকিং কিংবা আদৌ কাজ করে কি না এই প্রক্রিয়া?
