গাজা পুনর্গঠনে শান্তিবোর্ড থেকে সহায়তার ঘোষণা ট্রাম্পের
যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তায় ৫০০ কোটি ডলারের বেশি অর্থের প্রতিশ্রুতি আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৯ ফেব্রুয়ারি বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সদস্য দেশগুলো এই প্রতিশ্রুতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
