গাজীপুরে নতুন সড়কে ফাটল: কী বলছেন স্থানীয়রা?
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় সদ্য নির্মিত একটি সড়ক উদ্বোধনের আগেই ভেঙে কয়েক ফুট নিচে দেবে গেছে। নতুন নির্মিত সড়কের এমন দশায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণকাজে অনিয়মের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
