পশ্চিম তীরের জমি ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধন করছে ইসরায়েল
দীর্ঘ ছয় দশক পর এমন এক সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি করতে পারে নতুন এক সমীকরণ। অধিকৃত ভূখণ্ডে মালিকানা ও নিয়ন্ত্রণের প্রশ্নে বহুদিন ধরে স্থির থাকা এক প্রক্রিয়া হঠাৎই আবার সচল করার উদ্যোগ নিয়েছে ইসরায়েলি সরকার। এই পদক্ষেপ কেবল প্রশাসনিক নয়, এটি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও বড় আলোড়ন তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
