পুতিনবিরোধী নেতাকে বিষ প্রয়োগে হত্যা?
পুতিনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন অ্যালেক্সি নাভালনি। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার একটি কারাগারে চার দেয়ালের ভেতরে তিনি মারা যান। তবে তিনি কি সত্যিই কি মারা গিয়েছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? এবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইউরোপীয় পাঁচটি দেশ- যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস।
