গেজেট প্রকাশে কমিশন তড়িঘড়ি করেনি: আনোয়ারুল ইসলাম
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেজেট প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ সব কথা জানান।
