ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত কেন?
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতির ঘটেছে। এই খবর প্রকাশ হওয়ার পর দেশটির রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরান খানের ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে বলে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। এরপর বিরোধী দলগুলো তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে। এই পরিস্থিতিতে সরকারও তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
