রুবিওর বার্তা কি ইউরোপে স্বস্তি এনেছে?
জার্মানিতে অনুষ্ঠিত ৬২তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স–এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তৃতা বিশ্বজুড়ে সবার নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে যখন ইউরোপে উদ্বেগ তৈরি হয়েছে, তখন রুবিও তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক এখনও দৃঢ় এবং ভবিষ্যতেও এই সম্পর্ক গুরুত্বপূর্ণ থাকবে।
