তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ১৩ দেশের রাষ্ট্রপ্রধান
বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা। আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
