জ্বালানি সংকটের মধ্যে কিউবার তেল শোধনাগারে আগুন
জ্বালানি সংকটে থাকা কিউবার রাজধানী হাভানায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। ১৩ ফেব্রুয়ারি নিকো লোপেজ রিফাইনারি থেকে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিউবায় আগে থেকেই জ্বালানি সংকটে ভুগছে। এর মধ্যে তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা কিউবার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
