ফল ম্যানিপুলেট করে বিজয়ী করা হয়েছে: এহসানুল মাহবুব জুবায়ের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৪ ফেব্রুয়ারি বিকালে মগবাজারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি এই দাবির কথা জানায়। এ সময় দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভোট পুনর্গণনা হলে অনেক আসনের ফল পাল্টে যাবে; এর মধ্যে ঢাকা-৮, ঢাকা-১৭, ঢাকা-১৩, ঢাকা-৬ আসনও রয়েছে। ভোটের ফলকে ম্যানিপুলেট করে অন্যকে বিজয়ী করা হয়েছে এবং ফলাফল জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
