জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপির জন্য বাধ্যবাধকতা কতটা?
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ওপর কতটা বাধ্যবাধকতা রয়েছে? যেসব বিষয়ে "নোট অব ডিসেন্ট" দিয়েছিল দলটি সে বিষয়গুলো নিয়ে কী হবে? এসব প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেন, 'দলটি সংস্কারের পক্ষে রয়েছে। লিখিত আইনগত ব্যাখ্যার চেয়ে রাজনৈতিক গণতন্ত্রের চর্চাকে অগ্রাধিকার দেবে বলে প্রত্যাশা করি।' ১৪ ফেব্রুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে এসব বলেন তিনি।
