কেন পদত্যাগ করতে হলো ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানকে?
কদিন আগেও আলোচনার টেবিলে ছিল চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি। কিন্তু পরবর্তীতে নানা জটিলতায় অন্তর্বর্তী সরকারের সেই চেষ্টা ব্যর্থ হয়। এবার সেই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েম পদত্যাগ করেছেন।
