এআই কি সত্যিই চিকিৎসকের ভূমিকা রাখতে পারবে?
বিশ্বজুড়ে এখন লাক্ষ লাক্ষ মানুষ অসুস্থ বোধ করলেই চিকিৎসকের বদলে হাতের স্মার্টফোনে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাপের পরামর্শ নিচ্ছেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জটিল দুনিয়ায় এই 'ডিজিটাল ডাক্তার' কি আসলে আশীর্বাদ, নাকি এক ভয়ংকর ফাঁদ?
