নির্বাচন কমিশন ভবন থেকে ভোটের ফলাফল ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, সেই প্রশ্নে সবগুলো আসনের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে বললেন ইসি সচিব আখতার আহমেদ। ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক 'আংশিক ফলাফল' ঘোষণা শুরু করেন তিনি। ফল ঘোষণা চালিয়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর উপস্থিত সাংবাদিকরা ভোট পড়ার হার জানতে চান।
