জুলাইয়ের আলোচিতদের মধ্যে বিজয় নিশান উড়াল কে কে?
চব্বিশের জুলাইয়ের এই আন্দোলন দেশজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি করেছিল তার ধাক্কায় শেষ পর্যন্ত পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়েন শেখ হাসিনা। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জয় পেয়েছেন সেই ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া আলোচিত মুখগুলো।
