ভোটগ্রহণ শেষে কী বললেন মাহদী আমিন?
জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোট শেষ হওয়ায় ইসি, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ১২ ফেব্রুয়ারি বিকালে গুলশানে তিনি বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারত।
